01309117193
শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাম্প্রতিক খবর

ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি   |   পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলেক্ষে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ধেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বিদ্যলয় বন্ধ থাকবে।   |   দুর্গাপুজা, ফতেহা-ই-ইয়াজদাহম, প্রবারনা পূর্ণিমা উপলক্ষে ২৮/০৯/২০২৫ থেকে ০৭/১০/২০২৫ তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।   |   ২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিবন্ধনকরণের (সংশোধিত) বিজ্ঞাপ্তি।   |   ২০২৫ সালে অধ্যায়নরত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য আপলোড, সংশোধন ও নিবন্ধন প্রসঙ্গে।   |   ২০২৫ সালে অধ্যায়নরত ৮ম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য আপলোড, সংশোধন ও নিবন্ধন প্রসঙ্গে   |  

প্রতিষ্ঠান প্রধানের বাণী

Md. Shahabaz Hossain, Head Teacher
Md. Shahabaz Hossain, Head Teacher

           “একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ও প্রযুক্তির যথার্থ ব্যবহারের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য। আমরা মনে করি যুগের প্রয়োজন মেটাতে শিক্ষা প্রতিষ্ঠান কেবল জ্ঞান ও বিদ্যা প্রদান করেই তার দায় এড়াতে পারে না। নৈতিক মূল্যবোধের অবক্ষয়, ভোগবাদী মানসিকতা এ ধরনের সামাজিক সংকট উত্তোরণে শিক্ষা প্রতিষ্ঠানকেই  গুরু দায়িত্ব পালন করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও পিতা মাতার সম্মিলিত প্রচেষ্ঠায় শিক্ষার্থীর মন-মনণ ও হৃদয়ের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রতিষ্ঠান অনলাইন ভার্সনে যাত্রা শুরু করেছে। অত্র বিদ্যালয়ের কার্যক্রম ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে। আমাদের সকল কর্মকান্ড ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ পেলে স্কুলের যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে এবং ইন্টারনেট ব্যবহারকারীরা সহজে অবহিত হতে পারবেন।

আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়াও এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকীকরণ সম্ভব হবে। আমি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, সুধীমহল সকলকে ওয়েবসাইট থেকে সেবা গ্রহণে আমন্ত্রণ জানাই। যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এ ওয়েবসাইটটি বাস্তবায়ন হলো, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠায় যাঁদের অবদান রয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই স্কুলের যে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সে সকল বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কর্মরত সকল শিক্ষক, কর্মচারী ও হিতৈষী ব্যক্তিবর্গকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে স্কুলটি সুষ্ঠুভাবে পরিচালনায় তাঁদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে, জাকারিয়া শিক্ষা নিকেতন (মাধ্যমিক বিদ্যালয়) -এর ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করে শেষ করছি।”